• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৯:২৫ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

মধুপুরে ভুয়া পুলিশ আটক

২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:০৮

মধুপুরে ভুয়া পুলিশ আটক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর থানায় ভুয়া পুলিশ পরিচয়ে তদ্বির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন মো. মিজানুর রহমান (৩০) নামের এক ব্যক্তি। তার কাছ থেকে পুলিশের স্টিকারসহ এফজেট মোটর সাইকেল, সোল্জার জ্যাকেট, ক্রেকসুটসহ তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

২৭ মার্চ সকালে মধুপুর থানায় পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সাথে মতবিনিময় কালে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

এ সময় মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান, নবাগত ওসি একেএম ফজলুল হক, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এসআই সেলিম শিকদার উপস্থিত ছিলেন।

Ad

আটক মিজানুর রহমানের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার বাগভান্ডার গ্রামে। তার পিতার নাম গোলাম মোস্তফা।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মধুপুর থানায় এসে তিনি নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।

এ সময় তিনি মধুপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদ্বির করতে আসেন।

থানার এসআই সেলিম শিকদার কাছে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালকে জানান। পরে জিজ্ঞাসাবাদে তার পরিচয়ে অসংগতি ধরা পড়ে।

একপর্যায়ে মিজানুর রহমান স্বীকার করেন যে, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদ্বির করতে এসেছিলেন।

পুলিশ আরও জানায়, তিনি কন্ট্রাক্টের ভিত্তিতে ওই জমি সংক্রান্ত মামলায় একটি পক্ষের হয়ে কাজ করতে এসে এই প্রতারণার চেষ্টা করেন।

এ ঘটনায় তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি মো. জাফর ইকবাল।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, মধুপুর থানায় তদ্বির করতে সে নিজেকে পুলিশের এসআই পরিচয় দেয়। তার কথা বার্তায় অসংগতি দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কোন সদস্য নয় বলে স্বীকার। পরে তাকে আটক দেখানো বলে জানান। এ ব্যাপারে থানায় প্রতারণা মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১




মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জের তালতলা বাজারে অগ্নিকাণ্ড
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:১৩



মধুপুরে ভুয়া পুলিশ আটক
মধুপুরে ভুয়া পুলিশ আটক
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:০০:০৮


Follow Us