• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০২:৪৫ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

২৬ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৫:৪৬

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম  বাদী হয়ে ২৫ মার্চ ২০২৬ তারিখে একটি মামলা দায়ের করেন।

Ad
Ad

গ্রেফতারা হলেন উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত শফির সরদারের ছেলে স্বাধীন (২৬) ও তার ভাই শাহাদত হোসেন (২৩), একই এলাকার মৃত ইব্রাহীমের ছেলে শাকিল (২৫), হাবিবপুর এলাকার আকাশ (২৭)।

Ad

অভিযোগে বলা হয়, ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন একটি ওয়াল্টন কারখানার পাশে নির্জন স্থানে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি ছুরি, চাপাতি ও রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারা পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৮:১৯


বুটেক্সে মহান স্বাধীনতা দিবস পালিত
বুটেক্সে মহান স্বাধীনতা দিবস পালিত
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩


যেভাবে বেঁচে ফিরলেন খোকসার খাইরুল
যেভাবে বেঁচে ফিরলেন খোকসার খাইরুল
২৬ মার্চ ২০২৬ বিকাল ০৪:০২:০২



Follow Us