গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৬ মার্চ গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শরিকুল ইসলাম সরকারের আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।


পবিত্র ঈদুল ফিতর পরবর্তী এই পুনর্মিলনীতে শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এস এম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালাল শিকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরিকুল ইসলাম সরকার আগামী শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের দাবি, শরিকুল ইসলাম সরকারের বলিষ্ঠ নেতৃত্বে শ্রীপুরে শ্রমিক দল বর্তমানে অনেক বেশি সুসংগঠিত।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী দিনেও গণমানুষের স্বার্থে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available