• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সখিপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

১৮ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৩৭:০৩

সখিপুরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুর থানার উওর তারাবুনিয়া থেকে মো. হাসান (১০) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ১৫ জুলাই শনিবার বিকেল ৫ টার দিকে সে নিখোঁজ হয়।

Ad

অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে সোমবার সকালে সখিপুর থানায় ১টি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজ হাসানের পরিবার। নিখোঁজ হাসান ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উওর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি এলাকার জালাল উদ্দিন মাঝি ও খাদিজা বেগমের ছেলে। ছেলেকে হারিয়ে এখন দিশেহারা তার বাবা-মা ।

Ad
Ad

জানা যায়, শনিবার দাদা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুজির পর পরিবারের সদস্যরা সখিপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান হাওলাদার বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর আমরা শুনেছি। তার পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তার সন্ধানে সবরকম চেষ্টা অব্যাহত রেখেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪


Follow Us