• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০২:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীর ডিমলা ও জলঢাকায় ইউপি চেয়ারম্যান হলেন যারা

১৮ জুলাই ২০২৩ দুপুর ০২:০০:৩৯

নীলফামারীর ডিমলা ও জলঢাকায় ইউপি চেয়ারম্যান হলেন যারা

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় তিনটি এবং জলঢাকা উপজেলার একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ডিমলার তিন ইউপিতে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র এবং জলঢাকার একটিতে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন।  

Ad

ডিমলা উপজেলায় বিজয়ী প্রার্থীরা হলেন- খগাখড়িবাড়ি ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম, গয়াবাড়ি ইউপিতে আনারস প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শরীফ ইবনে ফয়সাল মুন ও টেপাখড়িবাড়ি ইউপিতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম সাহিন। আর জলঢাকার গোলনা ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ জাহেদ আলী।

Ad
Ad

একইদিনে জেলার ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ফলাফলে পাঞ্জাবী প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। এই ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় এই উপনির্বাচন আয়োজন করা হয়।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us