• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫৩:৩৩ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

১৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৭:০২

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- জাকিয়া সুলতানা বৃষ্টি, মো. রেদোয়ান হক রাজু, ফরহাদ হোসেন অন্তু, মো. মনির হোসেন, মো. বাবুল মিয়া, মো. রাব্বি, মো. সজীব, মো. তামিম ও সিয়াম মিয়া।

Ad

অভিযানে ১২ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়া ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার সঙ্গে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডাকাতি ও চুরি সংক্রান্ত মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us