নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৮ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির মিলনায়তনে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভাই ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব এই আয়োজন করেন।
এর আগে, সদর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে ধাপে ধাপে এ কার্যক্রম শুরু করা হয়। স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে সেমাই, চিনি, পোলাও চাল, দুধ, আলু, মসলা, চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে সদর থানার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।


রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগে বিভিন্ন কারণে বিষয়টি প্রকাশ্যে আনা হয়নি, তবে এখন থেকে নিয়মিতভাবে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম চালানো হবে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হচ্ছি। নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে ধাপে ধাপে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকেও কেউ সহযোগিতা চাইলে আমরা সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন এবং মহানগর যুবদলের সভাপতি সজল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available