• ঢাকা
  • |
  • রবিবার ১লা চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৫৯:৩২ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৭:৩২

নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ রোববার সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেল ক্রসিংএর পাশে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ইসদাইর বাজার এলাকার রেললাইনের ওপর এক যুবক বসে । এ সময় একটি ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের নাম রাতুল বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে। তার পিতার নাম নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লা থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন জানান, ঘটনাটি শুনেছি তদন্তের জন্য টিম পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪০:০৮





বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
বগুড়া-৬ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:৫৫


নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ গ্রেফতার ২২
১৫ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫৬



Follow Us