• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সকাল ১০:৩৭:১৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

১৭ জুলাই ২০২৩ দুপুর ১২:৪৮:১৪

টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৭ জুলাই সোমবার সকাল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে শুরু হওয়া এ ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতো নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছ। ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

Ad
Ad

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

Ad

সখিপুর ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১০ লাখ ৯ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫৫টি।

সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে- কালিয়া, বড়চওনা, হাতিবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি। কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়ন হচ্ছে বীরবাসিন্দা ও পারখী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২









Follow Us