• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫০:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

১৪ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:৫০:১৮

পার্বতীপুরে হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পার্টির উদ্যোগে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃতবার্ষিকী পালিত হয়েছে।

Ad

১৪ জুলাই শুক্রবার বেলা ১১টায় পার্বতীপুর জাতীয় পার্টি কার্যালয়ে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়। এসময় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

Ad
Ad

পার্বতীপুর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আনসারুল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. কাজী আব্দুল গফুর প্রামাণিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওয়াজুল হক প্রমূখ।

এসময় জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬



Follow Us