• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১০:৫৯ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

২৮ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫০:০৮

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন এক তরুণী।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, বহিপাড়া গ্রামের বাসিন্দা আমির আলীর ছেলে আল-আমিনের সঙ্গে সালমা নামের এক তরুণীর সঙ্গে প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন সম্পর্কের পর আল-আমিন বিয়েতে টালবাহানা শুরু করেন। এদিকে আল-আমিনের পরিবার অন্যত্র তার বিয়ের কথা পাকা করার উদ্যোগ নিলে সালমা প্রতিবাদ জানিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেন।

Ad

সালমা জানান, আল-আমিনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। হঠাৎ করে তার পরিবার অন্যত্র বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।” তিনি আরও দাবি করেন, আল-আমিনের পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় এবং পারিবারিক চাপে আল-আমিন বর্তমানে বাড়িতে নেই।

এলাকাবাসী জানান, সালমার আগে অন্যত্র বিয়ে হয়েছিল এবং পরে তা বিচ্ছেদ হয়। পরবর্তীতে আল-আমিনের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। তবে আল-আমিন উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

সাবেক কাউন্সিলার তাজিল আলী বলেন, আমরা উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। কিন্তু ছেলে উপস্থিত না থাকায় সমাধান করা যায়নি। দুই পক্ষের অভিভাবকদের সময় দেওয়া হয়েছে।

বর্তমানে সালমা আল-আমিনের বাড়ির সামনে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে আল-আমিনের পরিবারের সদস্যরা বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারছেন না বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
উল্লাপাড়া ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষ, নিহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:১৫

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:৫৯

চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
চাটখিলে তদন্ত চলাকালে শিক্ষকের মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৫:৩৪

এবার ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইরানের পাল্টা হামলা শুরু
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:৫৩



ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু: ট্রাম্প
২৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭:২৫





Follow Us