• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:১৩ (27-Feb-2026)
  • - ৩৩° সে:

কালাইয়ে টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেফতারর

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২০:৫৩

কালাইয়ে টিসিবির পণ্য ব্যবসায়ীর কাছে বিক্রি, দুজন গ্রেফতারর

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে টিসিবির স্বল্পমূল্যের মালামাল ব্যবসায়ীর কাছে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় জনতার হাতে আটক দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনজনকে আসামি করে ২৭ শুক্রবার সকালে কালাই থানায় মামলাটি করেন উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল।

Ad
Ad

এ মামলায় গ্রেফতার হওয়া দুজন হলেন—বেলাল হোসেন ও রতন মিয়া। টিসিবি পণ্য পাচার করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে তাঁরা আটক হন। তাঁদের গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। মামলার অপর আসামি টিসিবির ডিলার আবদুল মতিন গোপনে।

Ad

থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ভ্যানে করে টিসিবির ১২ বস্তা পণ্য নিয়ে যাওয়ার সময় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে ভ্যানসহ বেলাল ও রতনকে বাধা দেন স্থানীয় লোকজন।

এর মধ্যে বেলাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজারের একজন ব্যবসায়ী, আর রতন ভ্যানচালক। তাঁরা জানান, টিসিবির ডিলার আবদুল মতিন গতকাল টিসিবির পণ্য বিতরণ শেষে চাল, ডাল, ছোলা ও তেল বেলালের কাছে বিক্রি করেছেন। তাঁরা ১২টি প্লাস্টিকের বস্তায় করে মালামালগুলো নিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা ছয়টার দিকে মোসলেমগঞ্জ বাজারে পৌঁছার পর স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁদের আটকানো হয়। বস্তা খুলে টিসিবির পণ্য দেখতে পান তাঁরা। বিষয়টি কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতন আটক করে। টিসিবির মালামালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উদয়পুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম বুলবুল বাদী হয়ে টিসিবির ডিলার আবদুল মতিনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় আটক ব্যবসায়ী বেলাল ও ভ্যানচালক রতনকে গ্রেফতার দেখানো হয়। তবে এখনো টিসিবি ডিলার আবদুল মতিনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী গোলাম বুলবুল বলেন, টিসিবির ১০০ কেজি চিনি, ১০০ কেজি মসুর ডাল, ১০০ কেজি ছোলা, ৫৩ কেজি চাল ও ৯৭ বোতল সয়াবিন তেল পাওয়া গেছে। টিসিবির ডিলার আবদুল মতিন বাইরে মালামালগুলো বিক্রি করেছিলেন।

ঘটনার পর থেকে লাপাত্তা ডিলার আবদুল মতিন। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কল ধরেননি।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্যগুলো গোবিন্দগঞ্জের কামদিয়া বাজারের ব্যবসায়ী বেলালের কাছে বিক্রি করেছিলেন ডিলার আবদুল মতিন। সেগুলো নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আটকে দেন। পণ্যের ক্রেতা বেলাল ও ভ্যানচালক রতনকে আটক করে থানাহেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
তারেক রহমানকে আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২০



Follow Us