• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩৪:০০ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২৬

কালীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলার বারোবাজার রেললাইনের পাশে একটি পুকুর পাড় থেকে আনুমানিক ২০–২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুর ধারে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Ad

যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জ্যোতিষচন্দ্র বর্মন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫


Follow Us