• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩৩:৩০ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

‘ঘুষ ও দুর্নীতি মুক্ত’ ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দেবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩১:১৭

‘ঘুষ ও দুর্নীতি মুক্ত’ ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দেবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: 'আমার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত' ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও বাংলো চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

Ad
Ad

এসময় তিনি উপজেলায় প্রায় ১৭টি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসাধারণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করবেন। সাধারণ মানুষ যেন কোনভাবেই নাগরিক সেবা নিতে এসে কোন দপ্তরে হয়রানির শিকার না হয়।

তিনি এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে হবে, দুর্নীতির টুটি চিপে ধরে যেকোনো অনিয়মের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এই সরকার এগিয়ে যাবে। ফলে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে অফিসারদের এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে এলে আমরা দুর্নীতি মুক্ত হতে পারবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণদের ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে চাই, ‘আগামীর বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে’। মেধার প্রমাণ দিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে।

মতবিনিময় সভায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪২:১৬



দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে
দুপুরে বৈঠকে বসছে বিসিবি, যেসব বিষয়ে আলোচনা হবে
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৯:৩৩


নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩
নৌযানে চাঁদাবাজি, মূলহোতাসহ আটক ৩
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫০:০৪


Follow Us