• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:১৬:০৬ (09-May-2026)
  • - ৩৩° সে:

ভেড়ামারায় মাদকসহ আটক ৫

১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৩:২৫

ভেড়ামারায় মাদকসহ আটক ৫

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে মাদক সেবনকালে তিন পুরুষ ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুষ্টিয়ার জেলা কার্যালয়।

১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অধিদফতরের একটি দল ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

Ad
Ad

আটক ব্যক্তিরা হলেন—চিরঞ্জিত কুমার (২৩), মোছা. আবিদা (২১), মোছা. ভানু বেগম (৫৫), মো. সিজান (২৬) ও মো. তুহিন। তারা ভেড়ামারা ও আশপাশের এলাকার বাসিন্দা।

Ad

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের কাছে সোপর্দ করা হয়। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চিরঞ্জিত কুমার ও মো. সিজানকে তিন মাস করে, মোছা. ভানু বেগম ও মো. তুহিনকে ছয় মাস করে এবং মোছা. আবিদাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরো জোরালো ভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা
৯ মে ২০২৬ সকাল ১০:২৮:৫৫








Follow Us