• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৮:৩৯ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়া-২ আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১৫:৩৫

কুষ্টিয়া-২ আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত

কুষ্টিয়া (মিরপুর ও ভেড়ামারা) প্রতিনিধি: কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে তিন জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

১৪ ফেব্রুয়ারির শনিবার কুষ্টিয়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতের ভোট গণনার পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

Ad
Ad

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫% ভোট না পান, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।

Ad

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুষ্টিয়া-২ আসনে মোট ১৭১টি কেন্দ্রের ভোট গণনা শেষে ৪৮,২৬২ ভোটের ব্যবধানে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল গফুর বিএনপির রাগীব রউফ চৌধুরীকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

মোট ৫ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন:

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নুর উদ্দিন আহমেদ কাস্তে- ৮০৫ ভোট

ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মোহাম্মদ আলী- ৩,৮৮৭ ভোট

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দলের প্রার্থী মোঃ বাবুল আক্তার- ১,১২৩ ভোট

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানিয়েছেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, কুষ্টিয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৮,০১ জন এবং মোট ভোটের ৭২.৯৯% ভোট প্রদান করেছেন ভোটাররা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৫:৫৫



বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
বীরগঞ্জে ট্রাকচাপায় এনজিও কর্মীর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:১৫:১৭



শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৩৭

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২
১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫




Follow Us