• ঢাকা
  • |
  • রবিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ০২:৫২:৪৫ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:০৬

লালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।

Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি দল মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুইজনের দেহ ও তাদের বসতবাড়িতে তল্লাশি করে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মোছা. মারজিনা খাতুন (৫০), স্বামী মো. বেল্লাল সরকার (৫৫), পিতা মৃত সোনাউল্লাহ সরকার। তারা উভয়েই মোহরকয়া (পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১



Follow Us