• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সকাল ০৬:১৪:৫৯ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর ১ আসনে টাকা বিতরণের সময় আটক ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত

১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:৩৭

গাজীপুর ১ আসনে টাকা বিতরণের সময় আটক ব্যক্তি কারাদণ্ডে দণ্ডিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জামায়াতের এক প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় আটক এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালত।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্ত শামিমুল ইসলাম (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার মজিবুর রহমানের ছেলে। তিনি কুড়িগ্রামের ভোটার হলেও বর্তমানে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় কর্মরত রয়েছেন।

Ad

উপজেলা প্রশাসন ও নির্বাচনকালীন আদালত সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় কয়েকজন ভোটারের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন শামিমুল ইসলাম। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার তাকে নির্বাচনকালীন সংক্ষিপ্ত বিচারিক আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন। আদালত তাকে দুই বছরের কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us