• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫২:৫২ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৩৬

নওগাঁয় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নওগাঁর বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

Ad

১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, প্যাড, অমোচনীয় কালি ও ফলাফল প্রস্তুতের ফরমসহ প্রায় ১৫ ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়।

Ad
Ad

প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তায় এসব সরঞ্জাম সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৭৮২টি এবং মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন।

জেলা পুলিশের পক্ষ থেকে ৩৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইবনুল আবেদীন জানান, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব উপকরণ বিতরণ করা হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে সেগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রথমবারের মতো প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য অস্ত্রধারী দেহরক্ষীর ব্যবস্থা রাখা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ৩৬৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৫৫টি অফলাইন বডি-অন ক্যামেরা এবং ১০৯টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অনলাইন বডি-অন ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা যাবে। নির্বাচনে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে থাকবেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৭৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থেকে তদারকি করবেন। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২

গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
গুলশানে ভোট দেবেন প্রধান উপদেষ্টা
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৪১


Follow Us