• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫২:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

উপজেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের

৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:৩১

উপজেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলের

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ সদর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়ার অঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে দিয়ার উপজেলা গঠনের অঙ্গীকার করেন নুরুল ইসলাম বুলবুল।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় চাঁপাই নবাবগঞ্জ সদর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল এই প্রতিশ্রুতি দেন।

Ad
Ad

এসময় তিনি বলেন, চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার দিয়ার অঞ্চলের ৬টি অবহেলিত ইউনিয়ন নিয়ে দিয়ার উপজেলা গঠন করা হবে।

এসময় তিনি আরও বলেন, গত ৫৪ বছরে এই দিয়ার অঞ্চলের মানুষের জন্য বিগত সরকার কোনো উন্নয়ন করেনি, ভিলেজ পলিটিক্স ছাড়া। তাই দিয়ার উপজেলা গঠন করে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। এই সমাবেশে চাঁপাই নবাবগঞ্জ জেলা ও উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ
৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:২১


Follow Us