• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১১:০০ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন

জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতেহার ঘোষণা

৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩২:২২

জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতেহার ঘোষণা

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান।

Ad

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি কমিউনিটি সেন্টারে তিনি এই ইশহেতার ঘোষণা করেন।

Ad
Ad

সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন, কর্মমুখী জনপদ এই স্লোগানে ইশহেতারে ড. মিজানুর রহমান তিনটি উপজেলার নিরাপত্তা, স্বচ্ছতা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা ও কৃষিতে বিভিন্ন উন্নয়ন নিয়ে ৫৫ দফা ইশতেহার ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গড়ে তোলা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি ও মাদকমুক্ত করা হবে। পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ণে সকল শ্রেণি-পেশা ও দলকে সম্পৃক্ত করে ঘুষমুক্ত চাকুরি নিশ্চিত করা এবং সরকারি অফিসসমূহে দুর্নীতি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা ও জনবান্ধব করে গড়ে তোলা হবে। বরেন্দ্র অঞ্চলের পানি সংকট সমাধানে গুরুত্ব দিয়ে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ইশহেতার ঘোষণা অনুষ্ঠানে তিন উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
নওগাঁ হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুর্বৃত্তরা
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০০:৪০


সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
সাইকেলে চড়ে ভোট চাইছেন গাইবান্ধার আজিজার
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৮:৪০




গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
গণভোট নিয়ে কি ভাবছেন কুবি শিক্ষার্থীরা!
৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৭:৩৩





Follow Us