• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৩:৫৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪২:৩৩

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. তারেক (২৬) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার রাতে সদর উপজেলার গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার হওয়া তারেক গোপালপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্প এবং পুলিশের একটি যৌথ দল উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে তারেককে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালীন আসামির কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়েছে।

অভিযান কমান্ডার মেজর মো. রাহাত খান জানান, গ্রেফতার ব্যক্তি একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪


Follow Us