• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৩:৪৬ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৯:৫৫

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

যশোর প্রতিনিধি: প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২ ফেব্রুয়ারি সোমবার খুলনায় একটি নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার পর তিনি হেলিকপ্টারযোগে যশোরে এসে জনসভায় যোগ দেবেন।

Ad

দুপুর ১২টা থেকে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে এই নির্বাচনি জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের এই সফরকে ঘিরে যশোর জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচার কার্যক্রম। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।

Ad
Ad

রাজনীতি সংশ্লিষ্টদের মতে, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যশোর সফর করে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার পরপরই তারেক রহমানের এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যশোরবাসীর জন্য তারেক রহমান কী বার্তা দেন, তা জানতে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে উপশহর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। মাঠের উত্তর পাশে বিশাল মঞ্চ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি মাঠের শৃঙ্খলা ও সাজসজ্জা নিশ্চিত করতে কাজ করছেন শ্রমিকরা।

কর্মরতরা জানান, জনসমাগম সামাল দিতে কলেজ মাঠের পাশের ঈদগাহ ময়দান, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট স্কুল মাঠ ও উপশহর পার্কেও নেতাকর্মীদের অবস্থানের ব্যবস্থা করা হচ্ছে। জনসাধারণের সুবিধার্থে একাধিক এলইডি স্ক্রিন স্থাপন করা হবে।

যশোর যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন, এই জনসভাকে সর্বকালের সেরা জনসভায় রূপ দিতে তারা নিরলসভাবে কাজ করছেন। তারেক রহমানের নির্বাচনি প্রচারণা সফল করতে শনিবার জেলা যুবদল শহরে বর্ণাঢ্য প্রচার মিছিল করেছে। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সাংগঠনিক সফর চলছে এবং রোববারও পাড়ায় পাড়ায় প্রচার মিছিল অব্যাহত থাকবে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ২ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান খুলনায় একটি জনসভায় ভাষণ দেবেন। এরপর হেলিকপ্টারযোগে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আসবেন। দুপুর ১২টা থেকেই জনসভার কার্যক্রম শুরু হবে। চেয়ারম্যান মঞ্চে ওঠার আগে বৃহত্তর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং দলের প্রার্থীরা বক্তব্য দেবেন।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, দলের মহাসচিব শুক্রবার রাতে চেয়ারম্যানের সফরসূচি জেলা বিএনপিকে অবহিত করার পর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সবাই দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করতে কাজ করছেন।

এদিকে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জনসভাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশসহ বিভিন্ন ইউনিট সাদা পোশাকে দায়িত্ব পালন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৮:৫৫


অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৪:১৫

ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে এবার বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৯:৩৩



সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
সেনবাগে কৃষকদলের পাঁচ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৪:৩৬





Follow Us