• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৩:৩৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

৪ জুলাই ২০২৩ দুপুর ০২:৫০:৫৭

নিখোঁজের ৪৪ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২ জুলাই রোববার দুপুর আড়াইটার দিকে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ মঙ্গলবার সকাল ১০টার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে উদ্ধার করে পুলিশ।

Ad
Ad

নিহত সালাম রাজধানী ঢাকার মিরপুর ১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে। আব্দুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন মরদেহ বলে শনাক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা হিল্লোল রায়।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০ টায় সাদা পাথর নৌকা ঘাট ইজারা কর্তৃপক্ষের একজন লোক হঠাৎ সালামের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, মরদেহটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। ময়নাতদন্ত হবে, না ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে; এনিয়ে আলোচনা চলছে।

নিখোঁজ হওয়া প্রসঙ্গে আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনকেন্দ্রে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us