• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ১০:৪৪:২৯ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

২২ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৭:৩০

আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩৩ হাজার ৩৮০ টাকা এবং দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

Ad

২১ ডিসেম্বর রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের চরলালপুর শান্তিনগর এলাকায় চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন চরলালপুর শান্তিনগর গ্রামের মৃত মো. রুহুল মিয়ার ছেলে মো. কাঙ্গাল মিয়া (৪১) এবং লালপুর বাজার এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে মো. শাহিন মিয়া (৩১)।

যৌথ বাহিনীর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও তারা একাধিকবার গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ক্যাপ্টেন মাহিম মেজবাহের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের হাতেনাতে আটক করে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে মাদক কারবারি কাঙ্গাল মিয়ার প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us