• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৪০:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৯

আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি খোলা মাঠ থেকে মস্তকবিহীন এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি খোলা মাঠের মধ্যে স্থানীয় লোকজন মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

Ad
Ad

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মরদেহের মাথা বিচ্ছিন্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহটি চকের মধ্যে ফেলে রেখে যায়।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us