• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪১:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২৫ জুন ২০২৩ রাত ০৯:০০:৩৬

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর ও ধনবাড়িতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ২৫ জুন রোববার ভোর সাড়ে ৫টার দিকে সখিপুরের মুক্তার ফোয়ারা চত্বরে ও দুপুরে ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের গুদুরমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Ad

নিহতরা হলেন- সখিপুর উপজেলার বোয়ালী এলাকার সুমেজ উদ্দীনের ছেলে হারুন এবং ধনবাড়ি উপজেলার পাচনখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) ও মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬)।

Ad
Ad

এ বিষয়ে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিএনজি চালকের। এরই মধ্যে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

অপর সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে ধনবাড়ি থানার ওসি জসীম উদ্দিন জানান, গুদুরমোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us