• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘাটাইলে অন্বেষা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪০:১৬

ঘাটাইলে অন্বেষা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

টাঙ্গাইল প্রতিনিধি: ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে অন্বেষা বহুমুখী সমবায় সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে অন্বেষা একাডেমীতে এই সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত মাঠ পরিচালক মো. শহিদ হোসেন সেলিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসরিন সরকার দিপা, যুগ্ম পরিচালক ইয়াসমিন সরকার, প্রধান হিসাব রক্ষক লায়লা খাতুন, অফিস ম্যানেজার মাকছুদা বেগম, প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন, কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা। বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।

১৯৮৯ সালে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৬১৬ জন সদস্যের মধ্যে ১৬৬৬ জনকে ঋণ প্রদান করা হয়েছে। সমিতির মূলধন রয়েছে প্রায় ৩৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৯৪ টাকা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us