• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও

২৯ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩:৪৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ছাত্রদল নেতা সাদ্দামের মরদেহ নিয়ে থানা ঘেরাও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় গুলিতে নিহত ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের (৩২) মরদেহ নিয়ে থানা ঘেরাও করেন এলাকাবাসী।

Ad

ময়নাতদন্ত শেষে ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাদ্দামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপরই হত্যার ঘটনা দ্রুত নথিভুক্ত করতে ও ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতারের দাবিতে নিহতের স্বজন ও এলাকাবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

Ad
Ad

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিরোধের জেরে কান্দিপাড়ায় অবস্থানরত দিলীপ গ্রুপের সদস্যদের ওপর লায়ন শাকিল ও তার সহযোগীরা এলোপাথাড়ি গুলি ছোড়েন। এ ঘটনায় টুটুল, শিহাব ও সাজু মিয়া নামের তিনজন গুলিবিদ্ধ হয়।

একই বিরোধের ধারাবাহিকতায় গভীর রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে ডেকে নিয়ে প্রথমে গুলি করা হয়। পরে গলা কেটে হত্যা করা হয় বলে জানান নিহতের বাবা মোস্তফা কামাল ও এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us