• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৭:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:১৩:২৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Ad

২৩ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হন।

Ad
Ad

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার পশ্চিম পাকুটিয়া গ্রামের মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. ইয়াসিন হোসেন (২৭) এবং বরিশালের চর ফ্যাশন উপজেলার মো. রাকিব (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা অরণখোলা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবির বলেন, ‘মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us