• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৫:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

১৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:১৬:৪৭

পাবনায় ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

পাবনা প্রতিনিধি: পাবনা সদরে ট্রলির ধাক্কায় আহম্মদ আলী শেখ (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

Ad

১৫ নভেম্বর শনিবার সকাল ৭টার দিকে উপজেলার তারাবাড়িয়া বাজারের ফরিদের মোটরসাইকেল মেকানিক দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহম্মদ আলী শেখ একই এলাকার মৃত কাদের শেখের ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে ভ্যান নিয়ে বসে ছিলেন আহম্মদ আলী। এসময় দুবলিয়া দিক থেকে আসা সুজানগরগামী ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলির চাকা তার বাম হাত ও কোমরের ওপর দিয়ে উঠে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us