• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৪০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৭:৩১

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Ad

৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, আশরাফুল হক, লাইজু বেগমসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম উদ্বোধন শেষে কৃষকদের উদ্দেশে বলেন, ‘সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে। এসব প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us