• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৮:০৫:২৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

৩০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৮:২২

বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য নওগাঁর বদলগাছীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Ad

৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

Ad
Ad

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষা আবাদের জন্য মোট ৪ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রণোদনার মাধ্যমে বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us