• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

২২ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩১:২৭

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

Ad

২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় আউটসোর্সিং প্রতিষ্ঠান সাহারা কর্পোরেশনের শ্রমিকরা বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ২ নম্বর গেটের সামনে এ বিক্ষোভ করেছেন।

Ad
Ad

সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিআইএফপিসিএলের অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার ও ম্যানেজার মো. অলিউল্লাহ। তারা শ্রমিকদের কথা শুনে সাহারা কর্পোরেশনের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন।

আলোচনার এক পর্যায়ে আগামী ২২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন।

জানা যায়, সাহারা কর্পোরেশন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি বিভাগে শ্রমিক সরবরাহের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের পর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের কাছে ৫ থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ বিল দাখিল করে থাকে। অপারেশন বিভাগে বর্তমানে প্রায় ২৫০ জন শ্রমিক কর্মরত আছেন। এই বিভাগের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা বলে জানা গেছে।

শ্রমিকরা জানিয়েছেন, যদি আগামী ২২ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবেন।

এ বিষয়ে এ্যাডমিন ও সিকিউরিটি প্রধান মো. অলিউল্লাহ সাংবাদিকদের জানান, শাহারা কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আত্মীয়ের হার্টের সমস্যা হলে তিনি চিকিৎসা করাতে তাপবিদ্যুৎ কেন্দ্র আসতে পারেননি। যেকারণে শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us