• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৪:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৫ জুন ২০২৩ বিকাল ০৩:১৪:৪২

সিলেটে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জের জুড়ী নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৪ জুন বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জুড়ি নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীরা উদ্ধার করে। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায় ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। নিহত যুবক ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. রিয়ান উদ্দিন (৩৫)।

Ad

ঘটনাটি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি জানান, মৃত রিয়ান উদ্দিন মাসিক বেতনে স্থানীয় একটি বিল পাহারা দেয়ার কাজে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি কাজে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বুধবার দুপুর পৌনে ২টায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে তার পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরই তার মরদেহটি উদ্ধার হয়।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us