• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:৫৫:৫৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

২০ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৫০:৫৭

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রাইফেল ও গুলি উদ্ধার করা হয়েছে।

Ad

২০ অক্টোবর সোমবার ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

অভিযানটির নেতৃত্ব দেন বাংলাদেশ সেনা বাহিনীর লক্ষ্মীপুর ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ সাই্যয়িব হাসান। যৌথবাহিনী বলছে, অভিযানের সময় এ ঘটনার সাথে জড়িত মূল আসামি বাদশা গাজি পালিয়ে যায়।

অভিযুক্ত বাদশা গাজি চরকাচিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ গাজীর ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রাইফেল (২২ বোর) ও ছয় রাউন্ড গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুর থানায় হস্তান্তর করা হয়। পলাতক আসামিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us