• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:৫২ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সদস্য মিনহাজ

২৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:০৬:৪৬

শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের সদস্য মিনহাজ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিবেদক : রাঙ্গামাটির লংগদু উপজেলায় অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার দুইটি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধার্থে দুটি ইঞ্জিন চালিত বোট প্রদান করেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

Ad

২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার মাইনী মুখ ফরেস্ট ঘাটে জারুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এবং ফরেরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুখ তারা চাকমার হাতে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ হতে দুটি ইঞ্জিন চালিত বোট তুলে দেন তিনি।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। পরে জেলা পরিষদের পক্ষ হতে হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন শেষে, উপজেলার তিন টিলা মন্দির, শ্রী শ্রী শিব মন্দির ও রাধাকৃষ্ণ মন্দিরে দেড় লক্ষাধিক টাকার রুপালি ব্যাংকের চেক প্রদান করা হয়।

অনুদানের চেক হাতে পেয়ে তারা বলেন, জেলা পরিষদের এ ধরনের মহতী উদ্যোগ তাদের ধর্মীয় কাজকে সহজ করেছেন। যা প্রতিমা বিসর্জনকে উৎসবমুখর করে তুলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০




Follow Us