• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৯:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

২২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০৯:১৬

বেগমগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে প্রশিক্ষণ প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে রাজিব হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আহত আরও  দু’জন।

Ad

২২ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

Ad
Ad

নিহত রাজিব হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় বিএনপির নেতা জাকির হোসেন  জানায়, উপজেলার কাজী নগর গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেট কার কিনে স্থানীয় কিছু ছেলেকে ড্রাইভিং শেখায়। ওই প্রশিক্ষণ গাড়ির হেলফার রাজিব সোমবার সকালে প্রাইভেট কারটি পরিষ্কার করে নিজেই গাড়ি চালিয়ে বের হয়ে যায়। একপর্যায়ে চৌমুহনী টু মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ির সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পুকুরে পড়ে প্রাইভেট কারটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  রাজিবকে মৃত ঘোষণা করেন।  আহতদের চিকিৎসা দিয়ে অভিভাবকের মাধ্যমে বাড়ি পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার  কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯



Follow Us