• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫৮:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৮:৪৮

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Ad

১৪ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার কাজিপুর গ্রামের মাঠপাড়ার নিজ বাড়ির ঘরের দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

রাব্বি একই গ্রামের কেরামত আলীর ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাব্বি। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭






Follow Us