• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৪৯:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল বিএসএফ

১৩ আগস্ট ২০২৫ দুপুর ১২:৫৬:৩৮

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৯ জনকে বাংলাদেশে পুশইন করার সময় আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে চারজন পুরুষ, তিনজন মহিলা এবং দুই শিশু রয়েছে।

Ad

১৩ আগস্ট বুধবার ভোরে তিস্তা বিজিবির একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে।

Ad
Ad

জানা গেছে, আটকরা বাংলাদেশি নাগরিক। তারা হলেন মো. মোশাররফ হোসেন (৫০), তার স্ত্রী মোছা. পারভিন আক্তার (৪০) এবং তাদের তিন ছেলে: মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)।

এছাড়াও মোশাররফ হোসেনের মা মোছা. কোহিনূর নেছা (৭০) ও মো. রাব্বি হোসেনের স্ত্রী মোছা. বর্ষা আক্তার (২২) এবং তাদের দুই শিশু সন্তান মো. রেহান হোসেন (১৮ মাস) ও মোছা. জয়া খাতুন (৩)। তাদের সকলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসা করতেন। পরবর্তীতে ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us