• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫২:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

১১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:১৬:২৬

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার এক মসজিদের ইমামের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

Ad

১১ আগস্ট সোমবার সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

আটক সাজিদুর রহমান (৪০) সুনামগঞ্জ সদর উপজেলার সাফেলা গ্রামের বাসিন্দা। তিনি ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমি মাদ্রাসার শিক্ষক।

পুলিশ জানায়, সকালে শিশুটি আরবি শিক্ষা নিতে মসজিদে আসে। একপর্যায়ে ইমাম সাজিদুর রহমান (৪০) তাকে দ্বিতীয় তলায় ইমাম সাহেবের কক্ষে ঝাড়ু দেওয়ার জন্য পাঠান। পরে একা পেয়ে নিজের কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি বাড়ি ফিরে মায়ের কাছে জানায় শিশুটি। পরে তিনি থানায় খবর দেন। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল বলেন, আমরা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাই এবং তৎক্ষণাৎ অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us