• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৩১:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ

২৫ জুলাই ২০২৫ সকাল ১০:০১:৩১

সৈয়দপুরে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ

 নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের অধীনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Ad

২৪ জুলাই বৃহস্পতিবার দুপুর ২টায় সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজ  অডিটোরিয়ম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিস নুর-ই আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রমানিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলকলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সাংবাদিক অভিভাবক, কৃতি ছাত্রছাত্রী ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এই পুরস্কারকে ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us