• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৬:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

২২ জুলাই ২০২৫ রাত ০৯:০৪:০৩

ফটিকছড়িতে টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবারও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। দশ দিনের ব্যবধানে তৃতীয় রহস্যজনক মৃত্যু।

Ad

২২ জুলাই বিকেলে মাইজভাণ্ডার হক মঞ্জিল এলাকার সুইপার কলোনির একটি টয়লেট থেকে আরমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad
Ad

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের ভেতরে বসা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। তার গলায় ছিল কালো দাগ, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। তিনি মো. কামাল হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য যে, গত ২০ জুলাই, লেলাং ইউনিয়নের লালপুল এলাকায় খাল থেকে নিখোঁজের ১১ দিন পর রিকশাচালক সন্তোষ নাথের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের হাত-পা ছিল বাঁধা অবস্থায়। স্থানীয়দের ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

এছাড়াও গত ১৯ জুলাই, নাজিরহাট পৌরসভার দিঘির পাড় এলাকায় একটি পুকুর থেকে মো. এনাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, মরদেহটি জলে ভাসছে। এনিয়েও সন্দেহ রয়েছে এটি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত হত্যাকাণ্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us