• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৩:০৯:০৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৯ জুলাই ২০২৫ দুপুর ০২:০৬:০৫

কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আব্দুল্লাহপুর ভাওয়ার ভিটি এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের পাশে ঝোপের ভেতর থেকে শামীম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

১৯ জুলাই শনিবার সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শামীম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকার জজ মিয়ার ছেলে।

Ad
Ad

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শামীমকে তার দুলাভাই গতকাল  বাসা থেকে ডেকে সিএনজিতে করে নিয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ ছিল না। আজ সকালে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এছাড়াও কানের কাছে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১


Follow Us