• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৪:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ জুলাই ২০২৫ সকাল ১১:০২:৩৯

রাঙ্গুনিয়ায় ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা।

Ad

১৬ জুলাই বুধবার উপজেলা শিশুমেলা মডেল স্কুলে আয়োজিত এ প্রতিযোগিতায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা তাদের কল্পনা ও সৃজনশীলতার মাধ্যমে ২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তোলেন।

Ad
Ad

অঙ্কন প্রতিযোগিতা ঘুরে দেখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।

তারা শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং বলেন, এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us