• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৪০:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচার কব্জি কর্তন

২৬ জুন ২০২৫ বিকাল ০৪:৫৭:৪৩

নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচার কব্জি কর্তন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভাতিজার দায়ের কোপে চাচা রফিকুল ইসলাম এর বাম হাতের কব্জি কেটে গেছে।

Ad

২৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন৷

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ও তার আপন ভাই দুধন মিয়ার সাথে জমির মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে তাদের দুই ভাইয়ের মধ্যে পূর্বের বিরোধ নিয়ে তর্কবিতর্ক হয়, তর্কবিতর্কের এক পর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলাম এর উপর হামলা করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম এর বাম হাতের কব্জি কেটে যায়। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us