• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১০:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

২৬ জুন ২০২৫ দুপুর ০২:২৪:১২

আড়াইহাজারে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর  ৯তম পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ৯ আর্টিলারি ব্রিগেড এর তত্ত্বাবধানে ৫ শতাধিকেরও বেশি অসহায় ও দুঃস্থ মানুষদেরকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

Ad

এর পাশাপাশি এ সকল দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমাও বিতরণ করা হয়।

Ad
Ad

২৫ জুন বুধবার সকাল ৮টা থেকে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত বিশেষ এ মেডিকেল ক্যাম্পেইনে বাংলাদেশ সেনাবাহিনীর চক্ষু বিশেষজ্ঞ ডা. মেজর কানিজ ফাতেমা এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন নিশাত ও ক্যাপ্টেন মুবিন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন, পিএসসিসহ সেনাবাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

এ মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রাপ্ত রোগী এবং এলাকার মানুষজন বাংলাদেশ সেনাবাহিনীর মানব কল্যাণমূলক এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

ভবিষ্যতেও প্রত্যন্ত অঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ এ মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলেও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us