• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৮:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পেলেন চেয়ারম্যান

২৪ জুন ২০২৫ বিকাল ০৫:৩৩:২২

মাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তি পেলেন চেয়ারম্যান

মেহেরপুর প্রতিনিধি: গর্ভধারিণী মাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশগ্রহণের জন্য ২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা।

Ad

২৪ জুন মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সরকার পরিবর্তনের পর বেশ কয়েকটি মামলার আসামি হয়ে পলাতক অবস্থায় গ্রেফতার হন আনোয়ার হোসেন পাশা। তিনি আদালতের নির্দেশে কারাগারে ছিলেন।

Ad
Ad

জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনােয়ার হােসেন পাশাকে প্যারোলে মুক্তি দিতে আইনজীবীর মাধ্যমে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশে মঙ্গলবার সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গত ২৪ মার্চ গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করে।

এ ঘটনায় গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তি বাদি হয়ে গত ১৩ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আনোয়ার পাশাকে ২ নং আসামি করে আরও ৮২ জনকে আসামি করা হয়। বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। যার মামলা নং ১৫।

তিনি আরও জানান, ওই মামলায় আনােয়ার হােসেন পাশাকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার চরমোনতাজ গ্রাম থেকে গ্রেফতার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এবং গত ২৩ এপ্রিল তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।

মেহেরপুর কারাগারে জেলার নাজিম উদ্দিন জানান, মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে আসামি আনােয়ার হােসেন পাশা প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us