• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি ‍যুবক নিহত

১৬ জুন ২০২৫ সকাল ০৮:৪৫:৫৩

পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি ‍যুবক নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে রাজু ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, রাজু ইসলামের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে। তবে বিএসএফের গুলিতে কারো নিহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

১৪ জুন শনিবার দিবাগত রাত ৩টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

Ad
Ad

১৫ জুন রোববার দুপুরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত রাজু ইসলাম ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্ত দিয়ে কয়েকজনের সঙ্গে গরু আনতে যান রাজু। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। পরে পালিয়ে আসার সময় বিএসএফ গুলি করলে রাজুর দুই পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাজুর সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়ির বাইরে রেখে পালিয়ে যান। এসময় রাজুর চিৎকারে পরিবারের সদস্যরা বাইরে আসেন। তারা আহত অবস্থায় রাজুকে অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বলেন, আমরা রাজুর দুই পায়ে সুস্পষ্টভাবে গুলির চিহ্ন পেয়েছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আমরা মামলা করবো।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, গত রাতে ওই সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি। আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি, তারাও বিষয়টি অস্বীকার করেছে।

তিনি আরও জানান, গুলির ঘটনা ঘটলে বিকট শব্দ হয়, অনেক দূর পর্যন্ত শোনা যায়। আমাদের দুটি দল সীমান্তে মোতায়েন ছিলো, তারা কোন গুলির শব্দ শোনেনি। এছাড়া আমরা নিহত যুবকের পরিবারের সাথে কথা বলেছি, তারা বলেছে স্ট্রোক করে মারা গেছে। তার পায়ে ক্ষত থাকার কথা বললেও সেটা কিসের ক্ষত তারা তা বলেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us