• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৩:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নকলায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

১৪ জুন ২০২৫ দুপুর ১২:০৯:৩৩

নকলায় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন শনিবার সকাল ৭টায় নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad

উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মনজুরুল ইসলাম ভূইয়া ও প্রধান বক্তা ছিলেন মাওলানা হাফিজুর রহমান।

Ad
Ad

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক ডা. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারী গোলাম কিবরিয়া ভিপি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলাম শরিফ, সাবেক উপজেলা আমীর মুফতি খাদিমুল ইসলাম, জামায়াতের পৌর সভাপতি মাওলানা শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত প্রমুখ।

এসময় নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us